বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শ্রমিক কল্যাণ তহবিলে ১৩ কোটি টাকা দিয়েছে বিএটি ও নেসলে
শ্রমিক কল্যাণ তহবিলে ১৩ কোটি টাকা দিয়েছে বিএটি ও নেসলে
![]()
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১৩ কোটি টাকা জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং নেসলে বাংলাদেশ লিমিটেড।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ১১ কোটি ১০ লাখ ১ হাজার ৫৭৫ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ফাইনান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিত্রের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের ১ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৮১০ টাকার একটি চেক সচিবের নিকট হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সহায়তা করা হয়। আজ পর্যন্ত এ তহবিলে প্রায় ৬শ’ কোটি টাকার বেশি জমা হয়েছে।




কেমন যাবে ২০২৩ সালের বিশ্ব অর্থনীতি?
২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার
হাইজিন খাতের বরাদ্দ বাড়লেও সার্বিক এডিপি বৃদ্ধির তুলনায় কম
সৌদিকে টপকে চীনের বৃহৎ আমদানিকারক রাশিয়া
দাম বাড়ছে মোবাইল হ্যান্ডসেটের
তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, কমবে : বাণিজ্যমন্ত্রী
৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, যাবজ্জীবন সাজা চায় দুদক
বড় দুই চ্যালেঞ্জে ব্যাংক খাত : গভর্নর
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: বাণিজ্যমন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রফতানি হবে: ভারতীয় হাইকমিশন 