সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডাচদের হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ব্রাজিল
ডাচদের হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ব্রাজিল
![]()
এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জেতেনি ব্রাজিল। সেই মিশনে এবারও বাধা হয়েছে জাপান। সেমিতে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সোমবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। তাতেই বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করে সেলেসাও ফেমেনিরা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের কাছে পাত্তাই পায়নি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা নেদারল্যান্ডস। দুর্দান্ত ফুটবল খেলে ডাচ তরুণীদের ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ব্রাজিলের তরুণীরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টে তৃতীয় হলো সেলেসাও ফেমেনিরা।
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটেই আনা ক্লারা কোনসানির গোলে লিড নেয় ব্রাজিল। তবে সেই গোল শোধ করতে সময় লাগেনি নেদারল্যান্ডসের। ম্যাচের ২১ মিনিটে রোজা ফন গুলের লক্ষ্যভেদে স্কোরলাইন ১-১ হয়ে যায়। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫৯ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রাজিল। এবার গোল করেন কারেন দস সান্তোস দ্য লিমা। তার বিশ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে ডাচদের জালে হালি পূরণ করেন গি ফার্নান্দেস।
এ জয়ের সুবাদে ২০০৬ সালের পর আবারও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় হলো ব্রাজিল। আর টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ডাচরা সন্তুষ্ট থাকল চতুর্থ স্থান নিয়ে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 