মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | বিনোদন | শিরোনাম » চিত্রনায়ক নিরবকে দুবাই থাকতে হবে ১৬ দিন!
চিত্রনায়ক নিরবকে দুবাই থাকতে হবে ১৬ দিন!
![]()
দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। সেখানে তাকে থাকতে হবে ১৬ দিন! কিন্তু কেন? কোনো শুটিং, নাকি অন্য কিছু?
‘আব্বাস’ খ্যাত এই চিত্রনায়ক জানালেন, গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ পারফর্ম করা ও একটি ট্রাভেল শো-তে অংশ নিতেই সেখানে দুই সপ্তাহ’র বেশি সময় থাকতে হবে তাকে।
চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ীরা মিলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে আমিও উপস্থিত থাকবো। এর পাশাপাশি দুবাইয়ের বিভিন্ন শহর ঘুরে ঘুরে একটি ট্রাভেল শোয়ের উপস্থাপনা করবো।
গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ দুটি কারণে থাকবেন নিরব। তিনি বলেন, কিছুদিন আগে ই কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠডটকমের হেড অব কমিউনিকেশন হিসেবে যোগদান করেছি। আমার প্রতিষ্ঠান এই আয়োজনের সিলভার স্পন্সর হিসেবে কাজ করছে। পাশাপাশি আমার প্রতিষ্ঠানের সিও, হেড অব ব্রান্ডও যাচ্ছেন। বিজনেস সামিট ও পারফর্ম দুই কারণেই সেখানে থাকা হবে।
নিরব জানান, দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে গ্লোবাল বিজনেস সামিট ২০২১ অনুষ্ঠিত হবে। সেখানে আরও থাকার কথা রয়েছে ফেরদৌস, পূর্ণিমা, ববি, আঁখি আলমগীরের।
বাংলাদেশ থেকে শিল্পীদের সেখানে নিয়ে যাচ্ছেন আততাব বিন তমিজ। নিরব বলেন, জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ দুদিন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 