মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে - ইন্দিরা
সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে - ইন্দিরা
![]()
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় দেশে বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের নাসিরাবাদে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও প্রস্তাবিত ভবন নির্মাণ স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার জাতীয়,বিভাগীয়, জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটির কাজ করছে। বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার বিকল্প নেই।
ইন্দিরা আরো বলেন,সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্সে নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামে প্রথম পর্যায়ে দশ তলা ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ভবনে প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র থাকবে। যার মাধ্যমে চট্রগ্রামের নারীরা বিশেষভাবে উপকৃত হবে ।
সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে এ কথা উল্লেখ করে তিনি বলেন,জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৪১ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, যুগ্মসচিব নারগিস খানম ও গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 