বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » কুমিল্লায় সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী
কুমিল্লায় সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী
![]()
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দিন পর আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন। সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থীর বলেছে স্বচ্ছ নির্বাচন হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর ওপর নজরদারি বেশি করেছে।
স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি জানিয়ে তিনি বলেন, অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না। এ সময় পরাজিত প্রার্থীকেও অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন। আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ৬ হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 