বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সকল নাগরিককে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারীতে অংশগ্রহণ করার আহ্বান জানান স্পীকার
সকল নাগরিককে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারীতে অংশগ্রহণ করার আহ্বান জানান স্পীকার

ঢাকা, ১৬ জুন ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সকল নাগরিককে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনা-২০২২ অংশগ্রহণ করার আহ্বান জানান।
স্পীকার তথ্য সংগ্রহকারী দলের কাছে নিজের এবং পরিবারের তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনা-২০২২ এ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন।
উল্লেখ্য যে, ১৫ জুন ২০২২ হতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হওয়া জনশুমারি ২১ জুন ২০২২ পর্যন্ত পরিচালিত হবে এবং এতে প্রশ্নাবলীর মাধ্যমে একজন নাগরিকের নিকট হতে মোট ৪৫ ধরনের তথ্য নেওয়া হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মোঃ দিলদার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল স্পীকার এবং তাঁর পরিবারের তথ্য সংগ্রহ করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় এদেশের জনগণ ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা উপভোগ করছে এবং এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এ সময় তিনি জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর সফলতা কামনা করেন।
জনশুমারী উপলক্ষে তথ্য প্রদানকালে জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 