বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » পর্দায় আসছে ফাতিমার ইন্দিরা গান্ধীর চরিত্র!
পর্দায় আসছে ফাতিমার ইন্দিরা গান্ধীর চরিত্র!
![]()
অভিনেত্রী ফাতিমা সানা শেখকে দেখা গিয়েছিল ভারতীয় মহিলা কুস্তিগীর গীতা ফোগাতের চরিত্রে। তারপর একে একে বেশকিছু ছবিতে দেখা গেলেও গড়ে তুলতে ব্যর্থ হয়েছে নিজের পরিচিতি। তবে এত কিছুর পরও এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি তার পথচলা।
এবারে একেবারে নতুন লুকে তাকে দেখা যাবে, মেঘনা গুলজারের ছবিতে। ভারতীয় ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের অভিনীত নতুন ছবির নাম, ‘সাম বাহাদুর’।
এদিকে ফিল্ড মার্শাল স্যাম মানেকশার জীবনী নিয়ে তৈরি হচ্ছে মেঘনার নতুন ছবি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউডি অভিনেতা ভিকি কৌশল। ভিকির সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন সানায়া মালহোত্রা। আমিরের ‘দঙ্গল’ ছবিতে প্রতিমার সঙ্গে সানায়াকেও দেখা গিয়েছিল। ইতোমধ্যে ফাতিমা ‘মর্ডান লাভ মুম্বই’ ছবির কাজ শেষ করেছেন। এরপরই ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন ফাতিমা।
এ ছাড়া কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তার অভিনেত্রী? তা জানাতে গিয়ে ফাতিমা বলেন, আমি তার অনেক পুরানো সাক্ষাৎকার দেখছি। এই বিষয়ে নানা রকমের বই পড়ছি। তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার লেখা পড়ছি। যদিও এই বিষয়গুলো পর্দায় দেখানো হবে না, তবে এমন একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে জানা সত্যিই আকর্ষণীয়। আর কাজের ক্ষেত্রেও অভিনেত্রীর বেশ সজাগ দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে।
সূত্র: পিঙ্কভিলা




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 