বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শিক্ষাখাতেও জনশুমারি সহায়ক হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষাখাতেও জনশুমারি সহায়ক হবে : শিক্ষামন্ত্রী
![]()
সারাদেশের মতো চাঁদপুরেও ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে নিজস্ব বাসভবনের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারা দেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছেন, কতজন শিক্ষিত হয়েছেন তাদের আর্থসামাজিক অবস্থান আমরা জানতে পারব। যা পরবর্তীতে নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক নাঈমা রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই জনশুমারিতে চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী কাজ করবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 