সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪১, শনাক্ত ১,৯৫৩ জন
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪১, শনাক্ত ১,৯৫৩ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু কমেছে, তবে শনাক্ত কিছুটা বেড়েছে। আজ ৪১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৫১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। যা আজ বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দশমিক ২৩ শতাংশ। আজ নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। গতকাল ছিল ১ হাজার ৮৭১ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭ জন। ঢাকায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ১২ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৪ জন করে, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 