সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পরিবেশমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা সাক্ষাৎ করেছেন। এ সময় ইতালীর রাষ্ট্রদূত পরিবেশ মন্ত্রীকে আগামী মাসে অনুষ্ঠিতব্য প্রি-কপ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোঃ মনিরুজ্জামান এবং যুগ্ম-সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাব উদ্দিন ইতালীর রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম এবং ভালনারেবল-২০’র সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছেন।
এসময় পরিবেশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মন্ত্রী জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ইতালির সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ইউথ ফর ক্লাইমেট’ অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট কার্যক্রমে ইতালি-বাংলাদেশ একযোগে কাজ করবে।
বাংলাদেশকে ইতালির অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র বলে উল্লেখ করে তিনি আরো বলেন, চলমান সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 