সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » টানবাজার থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
টানবাজার থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১২ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। উক্ত অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত শাহাদো লালের ছেলে প্রহল্লাদ লাল (৬০) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী প্রহল্লাদ লাল এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সুইপার কলোনী এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 