বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন ইসমাইল হোসেন
খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন ইসমাইল হোসেন
![]()
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. ইসমাইল হোসেন। বুধবার দুপুরে তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন। এরপর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।
মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচিতি সভায় খাদ্যমন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সরকারের ভিশন অর্জনে কাজ করবেন।
সদ্য বিদায়ী সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করেছি। করোনাকালে চ্যালেঞ্জ ছিল খাদ্য নিয়ে, সেই চ্যালেঞ্জ সবাইকে সঙ্গে নিয়েই মোকাবিলা করেছি।
নতুন যোগদান করা সচিব ইসমাইল হোসেন বলেন, আমি সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো। টিমওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা আনতে সচেষ্ট থাকবো। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে সরকারের অগ্রাধিকারভুক্ত কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার ও অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শেখ মজিবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 