বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই: মার্কিন রাষ্ট্রদূত
জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই: মার্কিন রাষ্ট্রদূত

আগামী জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (৮ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পিটার হাসের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র আগামীতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়।’
মার্কিন এ কূটনীতিকের আশা, এবারে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক সমঝোতা হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈদের বিরতির পর আবারো বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এদিন সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ সম্পন্ন করেছে ইসি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 