মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশী চিকিৎসা কর্মীদের নিয়োগ দিতে কুয়েতের প্রতি আহ্বান
বাংলাদেশী চিকিৎসা কর্মীদের নিয়োগ দিতে কুয়েতের প্রতি আহ্বান
![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ আরো অধিকসংখ্যক চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে আজ কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াৎ তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
প্রতিমন্ত্রী আলম জনশক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানী ও উন্নয়ন প্রকল্পগুলোতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন।
কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমুখী ফোরামের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উভয় দেশের পারস্পারিক স্বার্থে আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 