মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » আলোচনার মাধ্যমে সার্ক দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে ঢাকার আহ্বান
আলোচনার মাধ্যমে সার্ক দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে ঢাকার আহ্বান

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অব্যাহত আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্কের সফররত মহাসচিব এসালা উইরাকুনের সাথে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
এ সময় পররাষ্ট্র সচিব সার্কের প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং সার্কের আওতায় সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে একটি টেকসই ও সমন্বিত উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়তার করার ব্যাপারে সার্ক মহাসচিবকে আশ্বস্ত করেন। মাসুদ সার্ককে একটি অর্থবহ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন কতে মহাসচিবের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র সচিব সমন্বয়, সহজীকরণ এবং বিশেষত কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে সার্কের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালনের জন্য সার্ক মহাসচিবের প্রশংসা করেন।
মহাসচিব সার্ক সহযোগিতার বর্তমান অবস্থান ও সংস্থার নানা চ্যালেঞ্জ সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন এবং বাংলাদেশের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র সচিব ও সার্ক মহাসচিব সার্কের প্রক্রিয়াগুলো কিভাবে সর্বোত্তম উপায়ে পুনরুজ্জীবিত করা যায় সে ব্যাপারে মত বিনিময় করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 