মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন ডি মারিয়া
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুন রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভাল খেলছে। এখন তাদের সময় নিজেদের যোগ্যতা প্রমানের।’
৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন। গত জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ২৮ বছরের ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ শিরোপা।
এবারের গ্রীষ্মে ডি মারিয়া পিএসজি ছেড়ে যাচ্ছেন। আগামী মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কিন্তু তিনি জানিয়েছেন এই বয়সেও আন্তর্জাতিক দলে জায়গা ধরে রাখা কিছুটা হলেও স্বার্থপরতার সামিল। তার কাছে মনে হয় এই মুহূর্তে যা অর্জিত হয়েছে তা যথেষ্ট।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 