সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ৬ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা
সোনারগাঁয়ে ৬ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশের পর নারায়ণগেঞ্জর সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
সোমবার (৩০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকের নেতৃত্বে ক্লিনিকগুলো সিলগালা করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান জানান, উপজেলার বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়।
এছাড়া সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাসন্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সিলগালা করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 