সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে ৫টি পিস্তলসহ বাবা-ছেলে আটক
বেনাপোলে ৫টি পিস্তলসহ বাবা-ছেলে আটক
![]()
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে শাহাজামাল কালু (৫৩) নামে এক ব্যক্তিকে তার ছেলে সোহেলসহ (৩০) আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে পাঁচটি ভারতীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মে) ভোরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি ও পোর্ট থানা পুলিশ সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সোহেল ও সোহেলের বাবা শাহাজামাল কালু। সোহেল পেশায় বন্দরের যাত্রীদের ব্যাগ বহনকারী কুলি ও তার বাবা পরিবহন শ্রমিক।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে বিপুলসংখ্যক অস্ত্র, গুলি এনে সীমান্তের একটি বাড়িতে রাখা হয়েছে। পরে পুলিশের সহযোগিতা নিয়ে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাবা-ছেলেকে আটক করে। এসময় বাড়িতে রাখা ৫টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 