কানে ঐশ্বরিয়ার নজরকাড়া রূপ
![]()
চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় বিশ্বের নামি তারকারা হাজির হয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। কেউ কেউ নিজের পোশাক ও সাজ দিয়ে করেছেন বাজিমাত, কেউবা আবার হয়েছেন ট্রলের শিকার।
এবারের আয়োজনে আলোচনার জন্ম দিয়েছেন বি-টাউন গার্ল ঐশ্বরিয়া রাই। রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে সবার নজর কেড়েছেন তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যালে তার প্রথম লুকের জন্য বেছে নিয়েছেন বিলাসবহুল ব্র্যান্ড মেসন ভ্যালেন্টিনোর একটি টকটকে গোলাপী প্যান্টস্যুট। সাথে ম্যাচিং পাম্প শু, খোলা চুল, ক্ল্যাসিক আইলাইনার আর স্নিগ্ধ মেকআপে দুর্দান্ত রূপে হাজির হয়েছেন বিশ্ব সুন্দরী।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এবার একটি শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন তিনি। দ্বিতীয় দিনে রেড কার্পেটে তাকে দেখা গেছে কালো ও ফ্লোরাল কম্বিনেশনের থ্রিডি গাউনে। কনফিডেন্ট লুকে মাত করেছেন নেট দুনিয়া। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তার গোলাপি রঙের মারমেড গাউন ব্যাপক প্রশংসিত হয়।
তবে বিশ্ব সুন্দরীর দ্বিতীয় দিনের ফ্লোরাল কম্বিনেশনের থ্রিডি গাউন নিয়ে হয়েছেন ট্রলের শিকার। নেটিজেনদের একাংশ তার লুক নিয়ে করেছেন নেতিবাচক কমেন্ট। তাদের মতে, কালো গাউনে তাকে মোটা দেখাচ্ছে। যদিও এসব কমেন্টের থোরাই কেয়ার করেন ঐশ্বরিয়া।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 