সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: নসরুল হামিদ
বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: নসরুল হামিদ

রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ এবং সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
সোমবার সকালে বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে এখনো চিন্তার কিছু নেই। এরই মধ্যে রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।’
এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে নসরুল হামিদ বলেন, ‘দাম বাড়লেও তা নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জন্য যেন সহনীয় থাকে সেই চেষ্টা করবে সরকার।’
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম সমন্বয় করার এখনই কোনো সম্ভাবনা নেই। তবে আমরা দেখছি। কারণ কয়েকদিন পরই আবার দাম বাড়তে পারে। অমুক দেশে দাম কমলে আমাদেরও দাম কমাতে হবে- এসব বলা হয়। কিন্তু অমুক দেশে দাম বাড়লে তখন দাম বারানোর কথা তো বলা হয় না। জ্বালানি তেলের দাম আমরা যেভাবে রেখেছি, সেভাবেই স্থিতিশীল রাখতে চাই।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 