শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে আহত ১২
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে আহত ১২
![]()
মাদারীপুরে ঢাকামুখী যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পরে পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের পাঁচ্চর এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করে। এ সময় পেছন থেকে ঢাকামুখী সোনালি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের ক্লিনিকে ভর্তি করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, দুটি বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে, সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 