শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সিলিং ফ্যান পড়ে আহত হলেন ডা, মুরাদ হাসান এমপি
সিলিং ফ্যান পড়ে আহত হলেন ডা, মুরাদ হাসান এমপি
![]()
ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
হাসপাতাল ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১২ মে) রাত ৭টা ৪০ মিনিটের দিকে তার নিজ গ্রামের বাড়ী দৌলতপুর বাসভবনে হঠাৎ চলন্ত সিলিং ফ্যান ভেঙে পড়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে বাড়ীতেই ডাক্তার নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এব্যাপারে ডাঃ মুরাদ হাসান এমপির বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, আমি সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে ডা. দেবাশীষ রাজ বংশী, ডাঃ সীমান্ত ও ডাঃ সুরঞ্জিতকে সাথে নিয়ে তার বাড়ী যাই। গিয়ে দেখি ফ্যান পড়ে তার কপালের ডান পাশে কেটে গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তিনি এখন সুস্থ আছেন। তার জন্য সবাই দোয়া করবেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রাজবংশী( আরএমও) নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, গতকাল সন্ধ্যার পর মাননীয় সাংসদ নিজ বাড়ীতে সিলিং ফ্যান পড়ে আহত হন। এ সংবাদ পেয়ে আমরা তিন সদস্যের একটি আবাসিক মেডিকেল টিম তার বাড়ী যাই এবং তাকে চিকিৎসা প্রদান করি। তার কপালের ডান পাশে কেটে যাওয়ায় তিনটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 