সোমবার, ৯ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
![]()
সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২।
রোববার (৮ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জাতীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশের জাতীয় দলে যারা খেলেন তারা সবাই মফস্বল থেকে উঠে আসেন। আওয়ামী লীগ সরকার মফস্বলের ছেলেমেয়েদের খেলাধুলার উন্নয়নে সবকিছু করছে।’
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদফতরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার প্রতিটি ইউনিয়ন ফুটবল দল অংশ নিচ্ছে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 