গাইবান্ধায় কনসার্টে জেমস
![]()
গাইবান্ধায় নতুন গান নিয়ে দর্শক মাতাল জেমস ও তার দল নগর বাউল।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)’-এর আয়োজনে রোববার (৮ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।
লাইভ কনসার্টের মাধ্যমে আয়ের পুরো অর্থই বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার কল্যাণে ব্যয় করার প্রত্যয়ে অনুষ্ঠানটি করে জেমস ও তার দল নগর বাউল।
পুসাগ পরিবার শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠন ও বিনোদনপ্রেমীদের কিছুটা আনন্দ দিতে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’-এর আয়োজন করে সংগঠনটি।
গাইবান্ধা জেলার এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ২০২০ সালের ৮ আগস্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় পুসাগ।
অনুষ্ঠানে অন্য সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা করেন।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার সভাপতি জিম এবং সাধারণর সম্পাদক পার্থ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে পুসাগ। এই পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে আমরা লাইভ কনসার্টটি করার উদ্যোগ নিই। অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।’
কনসার্টে টিকিটের মূল্য নির্ধারণ করা হয় গ্যালারি ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং ৩০০ টাকা এবং মাঠে চেয়ার ৫০০ টাকা।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 