রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
বাগেরহাটে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
![]()
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪ জন আহত হন।
রোববার (০১ মে) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে ১০ মাস বয়সী আয়ান শেখ, বাসের চালক আব্দুল্লাহ (৪০) ও ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫)।
আয়ান শেখ বাবা-মায়ের সঙ্গেই ছিল। তার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 