সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘাটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক আলামিন হোসেন ও হেলপার আশিক। তাদের দুইজনের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালিভর্তি একটি ট্রাক আলমডাঙ্গা অভিমুখে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুট্টাবোঝাই ট্রাকটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। তারা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 