রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ফাইনালে অস্ট্রেলিয়ার রানের পাহাড়
ফাইনালে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির অনবদ্য ১৭০ রানের ইনিংসের ওপর ভর করে এই বিশাল সংগ্রহ পায় অজি নারীরা।
টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং নেওয়াটা যে কত ভুল ছিল তা প্রমাণ পেল ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান। এরপর রাচেল ৬৮ রানে করে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হিলি। তার সাথে সঙ্গী হন বেথ মুনি। তবে বেথও আউট হন ৬২ রানে। বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান।
অ্যালিসা হিলি যখন ১৭০ রানে ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়েছে। অন্য ব্যাটাররা পরে নেমে তেমন কিছু করতে না পারলেও বড় সংগ্রহ নিয়েই ইনিংস বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অ্যানা শোরুবসোলে। এছাড়াও এক উইকেট পান সোফি একলেস্টোন।
এদিকে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ও সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে অজি নারীরা। অপরদিকে গ্রুপ পর্বে সাত ম্যাচে চারটি জয় ও তিনটি হার নিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড, সেখানে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ওঠে ইংলিশরা।
প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে অজিরা। আর আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পা রাখে ইংলিশ নারীরা।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 