বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে রণবীর-রাশমিকা
প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে রণবীর-রাশমিকা

প্রখ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি পরিচালিত নতুন সিনেমা ‘অ্যানিমাল’ এ থাকছেন না পরিণীতি চোপরা। সম্প্রতি বলিউডভিত্তিক গণমাধ্যম পিংকভিলার বরাতে জানা গেছে, এ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা মান্দানা।
জানা গেছে, ‘অ্যানিমাল’ সিনেমায় কেন্দ্রীয় অভিনেত্রীর চরিত্রে অভিনয়ে জন্য রাশমিকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক সন্দীপ রেড্ডির ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্তেই নেওয়া হয়েছে।
মূলত রণবীরের সঙ্গে নতুন অভিনেত্রীর জুটি দর্শকদের সামনে উপস্থাপন করাই ছির তাদের উদ্দেশ্য। পর্দায় প্রথমবারের মতো রণবীর এবং রাশমিকা জুটি দর্শকদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সিনেমাটিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা।
এর আগেও গুঞ্জন উঠেছিল ‘অ্যানিমাল’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে থাকতে পারেন রাশমিকা মান্দানাও। তবে এ ব্যাপারে কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই গ্রীষ্মেই শুরু হবে শুটিং।
ভারতে বন্দুক মাফিয়াদের পটভূমিতে সাজানো হয়েছে ‘অ্যানিমেল।’ ছবিটিতে রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওলের সঙ্গে যোগ হলেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 