বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন সনজীদা খাতুন
পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন সনজীদা খাতুন

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ভারতের পদ্মশ্রী পুরস্কারে আগেই ভূষিত হয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) ড. সনজীদা খাতুনের হাতে সেই পুরস্কার তুলে দেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কারণে ২০২১ সালের ২১ নভেম্বর দেওয়া ভারতের এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ড. সনজীদা খাতুন।
ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ড. সানজিদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।
সনজিদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।
তিনি ১৯৬০ এর শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তার তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 