ইসরাইলকে হারাল জার্মানি
![]()
কাতার বিশ্বকাপ বাছাইপর্ব প্রায় শেষ দিকে। লাতিন আমেরিকা ও ইউরোপ অঞ্চলের ম্যাচগুলো আর বেশি বাকি নেই।
এরই মধ্যে শনিবার রাতে হয়ে গেল বেশ কিছু আন্তর্জাতিক প্রীতিম্যাচ। যেখানে ইসরাইলের মুখোমুখি হয় জার্মানি, আলবেনিয়ার বিপক্ষে লড়াই করে স্পেন। সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারান ইংলিশরা।
ম্যাচে ইসরাইলকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। অন্যদিকে ঘরের মাঠে আলবেনিয়ানদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারিয়েছেন ইংলিশরা।
জার্মানির প্রিজিরো এরেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচে গোল করেন কাই হ্যাভার্টজ ও টিমো ওয়ার্নার।
ম্যাচের ৩৬তম মিনিটে কাই হ্যাভার্টজের গোলে লিড নেয় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান টিমো ওয়ার্নার।
২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণ প্রতিহত করে জাল সুরক্ষিত রাখে ইসরাইলের রক্ষণভাগ। কিন্তু তাদের আক্রমণভাগ কোনো গোল শোধ দিতে পারেনি।





ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 