বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ : তিতাসের এমডি
নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ : তিতাসের এমডি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লা বলেছেন, নয় মাস যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে গ্যাস চোরদের বিরুদ্ধে কেন পারবেন না। যারা অবৈধ লাইন নেয় তারা সব চোর। যারা অবৈধভাবে গ্যাস নেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে গণশুনানি ও সিটিজেন চার্টার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের উদ্যোগে এই গুণশুনানি ও সিটিজেন চার্টারের আয়োজন করা হয়।
হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাসে নারায়ণগঞ্জের অবস্থা খুব খারাপ। নারায়ণগঞ্জে এত অবৈধ সংযোগ, এজন্য প্রথম এখানে এসেছি। নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আইনগতভাবে চেষ্টা করবো। কোনো অনিয়ম হবে না। আমাদের অফিসের কেউ যদি বিরক্ত করে তাহলে কারও কাছে যাওয়ার দরকার নেই। আমার নম্বরে যোগাযোগ করবেন আমি সরাসরি অ্যাকশনে যাবো।
তিনি আরও বলেন, অনিয়মের ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি যতদিন আছি, আমার এখানে কেউ অনিয়ম করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। এখান থেকেই দুর্নীতিমুক্ত হবে।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম (অ্যাডমিন) মো. মনির হোসেন খান, আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইমামুদ্দিন শেখ, ডিজিএম প্রকৌশলী মো. গোলাম ফারুক, সোনারগাঁয়ের ডিজিএম প্রকৌশলী মো. সুরুজ আলম, নরসিংদীর ডিজিএম প্রকৌশলী মো. নাসিমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 