বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » প্রধানমন্ত্রী বরাবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগের করা যেসব নিবার্চনীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ । পরে জেলা প্রশাসকের হাতে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে ষ উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, সদস্য সচিব রঞ্জিত মন্ডল, সদস্য মি. রিচার্ড সৌরভ দেউড়ী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস, বন্দরের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন চত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 