বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় র্যাবের জালে অপহরণ মামলার পলাতক আসামি
ফতুল্লায় র্যাবের জালে অপহরণ মামলার পলাতক আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে খুলনার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১৷ বুধবার (৯ মার্চ) পাগলা শাহীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম নুর মোহাম্মদ সুজন (২৭)৷ সে ফতুল্লার শাহীবাজারের শাহাবুদ্দিন ছেলে৷
র্যাব জানায়, নুর মোহাম্মদ সুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। পরে ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷
তার বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে৷ তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 