বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দুবাই আন্তর্জাতিক চেম্বারের সাথে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দুবাই আন্তর্জাতিক চেম্বারের সাথে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
![]()
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষতি হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের উপস্থিতিতে মঙ্গলবার দুবাই এক্সপো ২০২০’র লিডারশিপ প্যাভিলিয়নে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, দুবাই ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পরস্পরের সম্পূরক হতে পারে। দুবাইয়ের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারা অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোতে তাদের রপ্তানি বাড়াতে পারে। সেইসঙ্গে দুবাইয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশও সিআইএস দেশগুলো ও আফ্রিকান বাজারে প্রবেশ করতে পারে। জসিম উদ্দিন আশা করে বলেন, এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এই সম্ভাবনাকে জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 