বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ১৫০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে ১৫০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০৩ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (৯ মার্চ) সোনারগাঁ উত্তমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উত্তমদি এলাকার মৃত কমর আলীর ছেলে মো. জসিম উদ্দিন, একই এলাকার মৃত মোখলেছ উদ্দিন, মো. সাঈদ (৩০), ছোট শিলমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনছুর আহমদ (৫২) এবং হাবিবপুর এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. মেরাজ (৩৪)।
র্যাব-১১ এর উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসার সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 