রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত
পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত

ভারত-পাকিস্তান মহারণে আবারও জিতল ভারত। নারীদের বিশ্বকাপে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়।
ভারতের দেওয়া ২৪৫ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে ধীর গতিতে রান করতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার জাভেরিয়া খান ও সিদরা আমীন। তবে ১১ ওভার খেলে তারা সংগ্রহ করে মাত্র ২৬ রান। তবে সেই ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ওপেনিং উইকেট পরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের নারীদের ইনিংস।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সিদরা আমীন। তাদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৭ রানেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। এ ছাড়াও দুটি করে উইকেট পান স্নেহ রানা ও ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ভারতের মেয়েরা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। তবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি ভারতের জন্য। দলীয় চার রানেই শফালি ভার্মাকে তুলে নেন ডায়না বেগ। তবে এরপর ক্রিজে থিতু হয়ে খেলতে থাকে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা ৪০ করে প্যাভিলিয়নে ফিরলেও অর্ধশতক পূরণ করে নেন স্মৃতি। তবে এই দুই ব্যাটসম্যানকে হারানোর পর বিপাকে পড়ে ভারত।
নিদা দার ও নাশরা সান্ধু বোলিং তোপে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। তবে সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। তাদের ১২২ রানের জুটিতেই বড় সংগ্রহ পায় ভারত। জোড়া অর্ধশতকের দেখা পায় দুজনই।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 