বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে অস্ত্র-গুলিসহ ফেনসিডিল উদ্ধার
বেনাপোলে অস্ত্র-গুলিসহ ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেন।
২১ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের বিজিবির লেন্স নায়েক ওবায়দুল্লাহ জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চলছে।
পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সীমান্ত অতিক্রম কালে তাদের ধাওয়া করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 