ইতিহাসের এই দিনে

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। প্রতিটি দিনই ঘটে অসংখ্য ঘটনা। ঘটে যাওয়া এসব ঘটনা নানা প্রয়োজনে মানুষ জানতে চায়। আজ ৩ মার্চ ২০২২, ১৮ ফাল্গুন ১৪২৮, ২৯ রজব ১৪৪৩, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৭০৭ - যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
১৮৬১ - রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।
১৮৭৮ - যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।
১৯০৬ - অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশ হয়।
১৯২৪ - তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা।
১৯৪৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
১৯৬৫ - শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর মৃত্যু।
১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭২ - বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত।
১৯৭৪ - তুর্কি ডিসি -১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।
১৯৭৬ - বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
১৯৯১ - এস্তোনিয়া ও লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
২০০৫ - রাজধানীতে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন।
জন্ম:
১৮৪৫ - জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়গ কান্টের জন্ম।
১৮৪৭ - বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেলের জন্ম।
মৃত্যু:
১৫৮১ - চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু।
১৭০৭ - দাক্ষিণাত্যের শিবিরে আওরঙ্গজেবের মৃত্যু হয়।
১৯৮৩ - বেলজীয় কমিকস লেখক ও চিত্রকর এর্জের মৃত্যু।
১৯৯২ - শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেনের মৃত্যু।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 