সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল
নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল
![]()
নোয়াখালীর মাইজদী উপজেলায় ১৪৪ ধারা ভেঙে সাংসদ একরামের সমর্থকদের মিছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ লাঠিচার্জ করেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৪৪ ধারা ভেঙে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে একটি মিছিল আসার চেষ্টা করে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীর মাইজদী উপজেলায় আওয়ামী লীগের ৩ পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের সুধারাম মডেল থানাধীন মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এ আদেশ জারি থাকবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 