সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নৌকায় করে এক রাতে স্বর্ণের ১৯ দোকান লুট
নৌকায় করে এক রাতে স্বর্ণের ১৯ দোকান লুট

সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে আশুলিয়ার নয়ারহাটের বংশী নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ ও উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (৬৫ সেপ্টেম্বর) গভীর রাতে একদল ডাকাত বংশী নদীতে নৌকা করে নয়ারহাট এলাকায় আসে। এরপরে তারা নদী তীরবর্তী এলাকার ১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এ সময় তারা দোকানদারদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 