শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
N2N Online TV
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ৯ শিক্ষার্থীর পাকস্থলীতে ইয়াবা!
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ৯ শিক্ষার্থীর পাকস্থলীতে ইয়াবা!
২৮৪ বার পঠিত
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ শিক্ষার্থীর পাকস্থলীতে ইয়াবা!

---

পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ৯ শিক্ষার্থীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

জানা গেছে, গ্রেফতারকৃতদের সবাই একাদশ থেকে ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি বাসে তল্লাশি করে সন্দেহভাজন ৯ জনকে আটক করা হয়। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্সরে করার পর প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এ সময় বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর থেকে ২৩ হাজার ৯৯০ পিস ইয়াবা বের করা হয়।

অর্থের প্রলোভন এবং মাদকের নেশায় শিক্ষার্থীরা এ পেশায় সম্পৃক্ত হয় বলে জানান র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

নেপথ্যের হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।



আর্কাইভ