শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

N2N Online TV
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
৫৮০ বার পঠিত
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

---

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিচারিক আদালতের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে চৌমুহনী বাজারের জামাল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. শাহ জাহানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু হৃদয় ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চৌমুহনী বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে বাজারের জামান প্লাজার সামনের সড়কে মাদক বিক্রির সময় হৃদয় ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দু’হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



আর্কাইভ