বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া?
অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া?

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই অল্লু অর্জুনের সুনাম ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। দর্শকদের পাশাপাশি তারকারাও এখন মুগ্ধ ‘পুষ্পা’ সিনেমা দেখে। এবার দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড সেনসেশন আলিয়া ভাট।
পর্দায় অল্লুর সঙ্গে জুটি বাধার ইচ্ছা প্রকাশ করেছেন আলিয়া। তবে কি আলিয়া-অল্লু জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিচ্ছেন?
এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন অল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভানসালির চর্চিত ছবি গঙ্গুবাই কাথিয়াওয়ারির মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।
ছবির প্রচারের জন্য সম্প্রতি আলিয়া ভাট ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী।
তিনি বলেন, আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন অল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে অল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?
আলিয়ার কথায় জানা যায়, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকে। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের তার কাছে জানতে চাচ্ছে- আলু, তুমি অল্লুর সঙ্গে কবে কাজ করবে?
উত্তরে আলিয়া, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 