মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিজ বোমা হামলা: জেএমবি নেতার যাবজ্জীবন
সিরিজ বোমা হামলা: জেএমবি নেতার যাবজ্জীবন

২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলায় দীর্ঘ ১৭ বছর পর চুয়াডাঙ্গায় জেএমবি নেতা শায়খুল ইসলাম ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামীর উপস্থিতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। পরে পুলিশ প্রহরায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শায়খুল ইসলাম ওরফে রাকিব বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্জকরন গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের কোটমোড়ে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানার এসআই আব্দুল মোতালেব বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ২০০৭ সালের ৮ মার্চ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১৭ বছর পর চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে শায়খুল ইসলাম ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি গিয়াস উদ্দিন বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়। রায়ে আমরা খুশি।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 