মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » শার্শায় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী আটক
শার্শায় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বেনাপোল পৌরসভার তালশারী গ্রামের জামশের আলীর ছেলে রাশেদ(৪৫) শিমন (২০)ও একই এলাকার বাবর আলীর ছেলে তৈয়েব মোড়ল (৫৬)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শার্শা বাজার যাত্রীছাউনির সামনে থেকে তিন মাদক পাচারকারীকে ১৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 