শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » বেড়েছে সবজি ও তেলের দাম
বেড়েছে সবজি ও তেলের দাম
![]()
সপ্তাহের ব্যবধানে সবজি ও ভোজ্য তেলের দাম আরও বেড়েছে। তবে কমেছে বেশ কিছু পণ্যের দাম।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। বেশির ভাগ সবজির দাম ৪০ টাকার বেশি। প্রতি পিস মাঝারি আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, বাঁধাকপি ৩০-৩৫ টাকা। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। শসা ৬০ টাকা, পেঁপে ৪০, গাজর ৪০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪৫ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকায়।
এ ছাড়া বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৮৫ থেকে ৮০০ টাকায়। বোতলজাত বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা, খোলা পাম অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫-১৩৮, পাম অয়েল (সুপার) বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪২ টাকা লিটার।
অন্যদিকে কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা, লেয়ার ২২০ থেকে ২২৫, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫৩০ টাকা কেজিতে।
এদিকে কেজিতে ৩ টাকা কমেছে আলুর দাম। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ টাকায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২০ টাকা, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে।




কেমন যাবে ২০২৩ সালের বিশ্ব অর্থনীতি?
২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার
হাইজিন খাতের বরাদ্দ বাড়লেও সার্বিক এডিপি বৃদ্ধির তুলনায় কম
সৌদিকে টপকে চীনের বৃহৎ আমদানিকারক রাশিয়া
দাম বাড়ছে মোবাইল হ্যান্ডসেটের
তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, কমবে : বাণিজ্যমন্ত্রী
৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, যাবজ্জীবন সাজা চায় দুদক
বড় দুই চ্যালেঞ্জে ব্যাংক খাত : গভর্নর
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: বাণিজ্যমন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রফতানি হবে: ভারতীয় হাইকমিশন 