মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লার পাগলায় কিশোরীর লাশ উদ্ধার
ফতুল্লার পাগলায় কিশোরীর লাশ উদ্ধার

ফতুল্লায় সাদিয়া (১৫) নামক এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকার রিপন মিয়ার ভাড়াটিয়া নির্মাণশ্রমিক সাদেক শেখের কন্যা৷
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লার পাগলা চিতাশালস্থ এ ঘটনা ঘটে।পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যহাসপাতালে নিয়ে যায়।
সাদিয়ার বাবা সাদিক বলেন, ‘প্রতিদিনের মতো আজও সকালে আমি কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই৷ দুপুর২ টার দিকে খাবার খেতে বাসায় আসি৷ কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় আমি আশেপাশের মানুষদের ডাক দিই। তারা এসেও ডাকাডাকি করে। একপর্যায়ে দরজা ভাঙা হলে দেখতে পারি আমার মেয়ের ফাঁসিতে ঝুলে আছে।’
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস বলেন, ‘লাশের শরীরে আঘাত কিংবা অন্যকিছুর চিহ্ন পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে, কোনো অভিমান থেকে সে আত্মহত্যা করেছে। আমরা ইতোমধ্যে লাশটি থানায় ময়নাতদন্তের জন্য হাসপাতালপ পাঠানো হয়েছে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 