মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রিয়াদের দারুণ ইনিংসে কুমিল্লাকে হারাল ঢাকা
রিয়াদের দারুণ ইনিংসে কুমিল্লাকে হারাল ঢাকা
![]()
লক্ষ্যটা ছিল অনেক বড়। তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেন তরুণ মাহমুদুল হাসান জয়। খেললেন দারুণ সব শটও। শেষ পর্যন্ত তার ইনিংসটি হলো ব্যর্থ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকা।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। ৫ বলে ৬ রান করে শুরুতেই ফেরেন মোহাম্মদ শেহজাদ। ১৪ বলে ১৫ রান করে ইমরান উজ জামানও সাজঘরে ফেরত যান। ৩৫ বলে ৪৬ রান করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।
এরপর থেকে ঢাকার ইনিংসটাকে একরকম একাই টানেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুড়ো হারের ভেল্কিতে ৩ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৭০ রান আসে তার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ঢাকা।
জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে কুমিল্লাও। ৩ বলে কোনো রান না করে সাজঘরে ফেরত যান লিটন দাস। ইনিংস লম্বা করতে পারেননি ফাফ ডু প্লেসিসও। ৭ বলে ৮ রান করে আউট হন তিনি।
এরপর কুমিল্লা শিবিরে আশার আলো দেখান ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান জয়। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। ২৩ বলে ২৮ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান কায়েস। ৮ চারে ৩০ বলে ৪৬ রানে আউট হন মাহমুদুল হাসান জয়ও।
এরপরের কোনো ব্যাটসম্যানই আর দলের হাল ধরতে পারেননি। ১৩১ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। ২ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন রাসেল।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 