শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম | স্বাস্থ্য » ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় চালকসহ নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় চালকসহ নিহত ২
![]()
মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছে এবং অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ (শনিবার) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার হরিরামপুর উপজেলার হাফানিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক জাহিদ (৪০) ও একই গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে রহমান (২৬)। গুরুতর আহত হয়েছেন আরেক যাত্রী একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, ১২টার দিকে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যায় এবং গুরুতর আহত হয় অন্য এক যাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান রিয়াদ মাহমুদ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 