শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ভুয়া মেজর আটক
চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ভুয়া মেজর আটক
![]()
রাজধানীর বনানী থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তির নামে জসিম উদ্দিন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) র্যাব-১ এর একটি দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, বিগত ৫/৬ মাস আগে ভুক্তভোগী জিসান আলীর (২০) সঙ্গে প্রতারক জসিম উদ্দিনের পরিচয় হয়। জসিম নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে লোকজনকে চাকরি দিতে পারবে বলে প্রলোভন দেখায়।
এছাড়া ভুক্তভোগীকে সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ম্যান পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। গত বছরের ২৪ নভেম্বর চাকরির জন্য মৌখিক চুক্তিতে জসিমকে দুই লাখ টাকা দেন ভুক্তভোগী। চলতি মাসের ১২ তারিখে চাকরিতে যোগদানের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানায়।
ভিকটিম ১১ জানুয়ারি জসিমের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন জটিলতার কারণে নিয়োগপত্র দিতে পারবে না বলে জানায়। ভুক্তভোগীকে ২০ জানুয়ারি আবার যোগাযোগ করতে বলে। এরপর থেকে জসিম নানা অজুহাত দেখাতে থাকে। পরে ভিকটিম টাকা ফেরত চাইলে জসিম ভয়ভীতি দেখায়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র্যাব-১ এর কাছে একটি অভিযোগ করে আইনগত সহায়তা চান ভুক্তভোগী জিসান। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র্যাব-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ির উত্তর পাশে বাস কাউন্টারের সামনে থেকে জসিম উদ্দিনকে (২৯) আটক করে৷ তার বাড়ি বগুড়ায়। আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত ১৯টি খাকি ফাইল কভার ও পাঁচটি প্লাস্টিকের ফাইল কভার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম র্যাবকে জানান, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা নোমান আহমদ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 